গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪১

গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন শেখ(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের মধ্য বনগ্রামে এ ঘটনা ঘটে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইয়াছিন শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে।

ওসি মোস্তফা কামাল পাশা জানান, সোমবার সকালে মোটরসাইকেলে করে নওহাটা থেকে বড়ইতলা যাচ্ছিলেন ইয়াছিন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে সড়কের গাছের সঙ্গে সাজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইয়াছিন মারা যান। এ সময় দুই জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম