নাতিকে বাঁচাতে গিয়ে দাদিও তলিয়ে গেলেন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৭

গোপালগঞ্জ গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে যাওয়া নাতি চমক বৈদ্যকে (৪) বাঁচাতে চেয়েছিলেন দাদি শুভাষীনি বৈদ্য (৫০)। তবে তা তিনি করতে পারেননি। উল্টো নিজেও পানিতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেচানিয়া কান্দি এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে ছেলের পক্ষের নাতি চমককে নিয়ে গোসল করতে যান দাদি শুভাষীনি বৈদ্য। তবে তার চোখের অলক্ষ্যে নাতি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে দাদিও পানিতে ঝাঁপিয়ে পড়েন। তবে তিনিও ডুবে যান।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম