গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

বিদ্যুৎস্পৃষ্ট

গাজীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী মার্শাল হিরো টিটু (৩৫)নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

টিটু ফরিদপুর জেলার মধুপুর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন কোনাবাড়ি জোনাল অফিসের লাইনম্যান।

নিহতের সহকর্মীদের দাবি বিদ্যুতের লাইনে লাইন শাট ডাউন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের গাফিলতির কারণে কাজ করার সময় বিদ্যুৎ লাইন শাট ডাউন দেওয়া হয়নি। ফলে কাজ করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।   

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ি জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শিহাব আহমেদ জানান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কড্ডা গ্রিড সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডার তুরাগ নদীর পাড় এলাকায় ৩৩ হাজার কেবি লাইনের স্কাই ওভার বৈদ্যুতিক তার মঙ্গলবার সকালে ছিড়ে যায়। ওই গ্রিড থেকে কোনাবাড়িগামী বৈদ্যুতিক লাইনের উচু খুঁটির ওপর ছিড়ে যাওয়া ওই তার মেরামত করছিলেন লাইনম্যান টিটু। মেরামত কাজ শেষে নীচে নামার সময় হঠাৎ তারের সঙ্গে স্পর্শ হওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান