কিশোরগঞ্জে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

সড়ক দুর্ঘটনা কিশোরগঞ্জ সদরে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ডাউকিয়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গকডা মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং আফসু মিয়ার ছেলে মো. রুবেল (৩২) ও তার পাঁচ বছরের ছেলে শাহরিয়ার (৫)। প্রথমজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে তিন আরোহী কেন্দুয়ায় যাওয়ার পথে ডাউকিয়া এলাকায় পৌঁছালে সিলেট থেকে ময়মনসিংহগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৫৮০) তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিক মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে প্রথমে মারা যায় শিশু শাহরিয়ার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা রুবেলও মারা যান।

ওসি আবুশামা বলেন, ‘দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান