ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় কলেজছাত্রীকে মারধরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪

গাজীপুর গাজীপুরের জয়দেবপুরে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় এক কলেজছাত্রীকে মারধর করা হয়েছে বলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে ছাত্রীর বাবা অভিযোগ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ওই ছাত্রী আসামিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওই ছাত্রীর বাবা ও স্বজনরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার নূর ইসলামের ছেলে কাওসার ওই কলেজছাত্রীকে বিয়ের কথা বলে প্রেমের ফাঁদে ফেলে। এরপর গত ৭ জুন কাওসার বিয়ের ব্যাপারে কথা আছে বলে কলেজছাত্রীকে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। বন্ধুদের পাহারায় রেখে ওই বাড়িতে কাওসার তাকে জোর করে ধর্ষণ করে। এসময় ওই মেয়ের কান্নাকাটির শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে কাওসার ও তার সহযোগীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা কলেজছাত্রীকে ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে গত ৯ জুন কাওসার ও তার সহযোগী আসাদুল, জনি, সোহেল ও মোহাম্মদ আলীকে আসামি করে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে গত ১৯ সেপ্টেম্বর এ মামলায় আদালতে চার্জশিট দেয়।

এদিকে, মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা তুলে নিতে ছাত্রীকে বারবার হুমকি দিয়ে আসছিল। মামলা প্রত্যাহার না করায় এবং পুলিশ অভিযোগপত্র দেওয়ার খবর শুনে ক্ষুব্ধ হয় আসামিরা। সোমবার সন্ধ্যায় কাওসারসহ আসামিরা ওই ছাত্রীর বাড়ি যায় এবং তাকে বেধড়ক মারধর করে। শিগগিরি মামলা প্রত্যাহার করা না হলে আসামিরা ওই ছাত্রীকে বড় ধরণের ক্ষতি করবে এবং জীবননাশের হুমকি দেয় বলে ছাত্রীর বাবা অভিযোগ করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জয়দেবপুর থানায় ওই ছাত্রী একটি সাধারণ ডায়েরি করেছে বলে পুলিশ জানিয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের