শিববাড়ী-চন্দ্রা ও শিববাড়ী-মাওনা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু

গাজীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩





শিববাড়ী-চন্দ্রা ও শিববাড়ী-মাওনা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু গাজীপুরের শিববাড়ী-চন্দ্রা ও শিববাড়ী-মাওনা সড়কে বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ওই দুই সড়কে চলাচলের জন্য এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।



গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে গাজীপুর মহানগরের শিববাড়ী থেকে কোনাবাড়ী ও শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পর্যন্ত বিআরটিসির বাস চলাচল করবে। এ দুই সড়কে প্রাথমিকভাবে ১৩টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।
গাজীপুরের জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘এ সড়কে বর্তমানে ছোট ছোট অবৈধ যান চলাচল বন্ধ রয়েছে। তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।’ বিআরটিসি বাস চলাচলের সময় তিনি সকলকে দায়িত্বশীল হয়ে বাসের সুরক্ষার জন্য অনুরোধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, বিআরটিসির গাজীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) শাহরিয়ার বুলবুল, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান