ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় শিক্ষককে মারধর, এক বছরের জেল

টাঙ্গাইল প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ১৪:০৩আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:৪৬

ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় শিক্ষককে মারধর, এক বছরের জেল ছাত্রীদের নানা রকম আপত্তিকর মন্তব্য করায় এক শিক্ষককে মারধর করেছে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ অক্টোবর) সকালে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক সাঈদুর রহমান বাবুল। তিনি কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই ক্লাসের ছাত্রীদের অশালীন মন্তব্য করে আসছিলেন শিক্ষক সাঈদুর রহমান বাবলু। রবিবারও নবম শ্রেণির এক ছাত্রীকে অশালীন মন্তব্য করেন ওই শিক্ষক। এরপর সব শিক্ষার্থী প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। কিন্তু প্রধান শিক্ষক মামুন তালুকদার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীদের স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে স্বাক্ষর নেন। স্কুল ছুটি শেষে ছাত্রীরা অভিভাবকদের বিষয়টি জানালে সোমবার সকালে অফিস কক্ষে সাঈদুর রহমান বাবুলকে অবরুদ্ধ করে রাখেন তারা। অবস্থা বেগতিক দেখে সাঈদুর কৌশলে পালানোর চেষ্টা করে। পরে ছাত্রী ও অভিভাবকরা সাঈদুরকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা সাঈদুর রহমান বাবুল ও প্রধান শিক্ষক মামুন তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় শিক্ষককে মারধর, এক বছরের জেল
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদার জানান, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাঈদুর রহমান বাবুলকে বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তাকে এক বছরের কারাদণ্ড দেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম