মাদারীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৩

যাবজ্জীবন

মাদারীপুরে মাদক মামলায় তুহিন শরীফ (৩৭) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফউদ্দিন আহম্মদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তুহিন মাদারীপুর পৌরসভার হরিকুমারিয়া এলাকার শাহেদালী শরীফের ছেলে।

মামলার বিবরনে জানা যায়, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার কলাবাড়ি থেকে অভিযান চালিয়ে তুহিনকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে র‌্যাব-৮। এ সময় তার সহযোগী কলাবাড়ি এলাকার গোলজার হোসেনের ছেলে সিহাব উদ্দিন পালিয়ে যায়। ঘটনার দিন সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছ র‌্যাব । মামলার তদন্ত শেষে তৎকালীন সদর থানার এসআই সুকদেব রায় তুহিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত তুহিনকে যাবজ্জীবন সাজা দেন এবং মামলার অপর আসামি সিহাবকে খালাস দেন।

মাদারীপুর আদালতের পিপি মো. এমরান লতিফ জানান, রায় ঘোষনার পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের