শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলবে রবিবার সকাল থেকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২২:০২আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২২:২৯

ফেরি (ফাইল ছবি) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আগামীকাল রবিবার (৭ অক্টোবর) সকাল থেকে সব ধরণের ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। নাব্য সংকটে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এই নৌরুটে উভয় ঘাট থেকে পরীক্ষামূলকভাবে দুটি করে চারটি ফেরি ছাড়া হয়। শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি'র উপমহাব্যবস্হাপক সৈয়দ শাহ বরকত উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বরতকত উল্লাহ জানান, ‘নাব্য সংকট দূর করার জন্য চ্যানেলে ড্রেজিং এর কাজ চলছিল। এ কারণে বিআইডাব্লিউটিএ’র নির্দেশনা অনুযায়ী গত ৪৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পদ্মা সেতু প্রকল্পের কাজে ব্যবহৃত ঠিকাদার প্রতিষ্ঠান সিনেহাইড্রোর বড় আকারের ড্রেজার দিয়ে সফলভাবে ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার দুটি করে চারটি ফেরি পরীক্ষামূলকভাবে চলেছে। তবে, চ্যানেলের মুখে ড্রেজার থাকায় রাতের বেলায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ। তাই, ফেরি চালানো আপাতত বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে সব ধরনের ফেরি চলতে পারবে বলে আমরা আশাবাদী।’

এদিকে সরেজমিনে দেখা গেছে শিমুলিয়া ঘাট এলাকায় কমপক্ষে দুইশ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।

পণ্যবাহী ট্রাক আটকে থাকার ব্যাপারে বরকত উল্লাহ বলেন, ‘ফেরি চলাচল বন্ধ ঘোষণা করার কারণে আমরা ঘাটে অপেক্ষমাণ যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু, তারা তা করেনি। ফলে এখনও প্রায় দুইশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম