নিখোঁজের তিন দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ০৬:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ০৭:১০

নরসিংদী নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর সাদেক মিয়া (৩৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদেক মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তাড়াইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে রিকশাসহ সাদেক মিয়া নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন এলাকায় মাইকিং ও পোস্টার করে নিখোঁজ সাদেকের সন্ধান চান। ঘটনার তিন দিন পর শুক্রবার দুপুরে ডাঙ্গার কাজৈর গ্রামের এক পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের লোকজন লাশটি সাদেকের বলে শনাক্ত করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের জন্য এক বা একাধিক ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম