পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতার গাড়ি বহরে হামলা, আহত ১০

গাজীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ০২:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০২:০৮
image

দ বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের গাড়ী বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের কালীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনকালে যাত্রা করা তার গাড়ি বহরে হামলা চালিয়ে কমপক্ষে ৫টি মেটরসাইকেল ভাঙচুর করা হয়। বিএনপির দাবি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের আমন্ত্রণে বুধবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কালীগঞ্জের জামালপুর ইউনিয়নে একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। পরে সেখান থেকে পার্শ্ববর্তী মোক্তারপুরে আরেকটি মণ্ডপ পরিদর্শনে যাচ্ছিলেন। এসময় স্থানীয় সাওরাইদ বাজার এলাকায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দা, ছেনি, রড নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এসময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে।
হামলাকারীদের এলোপাথারি মারধরে বিএনপি ও ছাত্রদলের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুল্লাহর অবস্থা গুরুতর। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে অন্যান্যদের।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়ার ভাষ্য, ‘হামলার ঘটনার ব্যাপারে আমার জানা নেই।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক