নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল মতিনের মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ২০:৩৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২১:০৮

মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন সাংবাদিকদের সঙ্গে করা মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন

নেত্রকোনায় সংসদীয় আসন-৩ (কেন্দুয়া-আটপাড়া) থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মতিন সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরার সভাপতিত্বে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মতিন বলেন, ‘ আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং ছাত্রলীগের বিভিন্ন পদে থেকে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দলের পক্ষে কাজ করেছি।’

তিনি আরও  বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এবার আমি নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে দলীয় মনোনয়ন চাইব। দলীয় হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ। আর মনোনয়ন না দিলে দল যাকে নৌকা প্রতীক দিয়ে এলাকায় পাঠাবে তাকেই নির্বাচিত করতে সব ধরনের চেষ্টা চালাবো।’ মত বিনিময় সভায় তিনি দলীয় মনোনয়ন লাভের জন্য তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভুঁইয়া এবং প্রজন্মলীগের সম্পাদক সৈয়দ সেলিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। মতবিনিময় সভায় সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম