মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ২৩ জেলের দণ্ড, ১৫ লাখ মিটার জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ২১:৩৯আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:৪৪

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৩ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২০ জেলেকে ৮ দিন করে কারাদণ্ড এবং অপর ৩ জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় ৫০ কেজি মা ইলিশ ও ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ ও লিটন ঢালী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ জন জেলেকে ৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জন জেলেকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে জব্দকৃত মা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত জাল পদ্মা নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম