ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, পেট্রোল ঢেলে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৯:২১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:৩০

আঁখি আক্তার

মানিকগঞ্জের দৌলতপুরের চকমিরপুরে আগুনে পুড়িয়ে শিশু আঁখি আক্তারকে হত্যার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত তার খালু শাহাদাত হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশের ডিআইও-১ মুহম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, আঁখি নামের ১২ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়। পরে প্রমাণ নষ্টে তার দেহটি পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় তার আপন খালু শাহাদাত।

বুধবার (২৪ অক্টোবর) আসামি শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শাহাদাত দৌলতপুর উপজেলার বড় শ্যামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ কর্মকর্তা মুহম্মদ আশরাফুল আলম জানান, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার ধামরাই থানার বারবারিয়া স্কেল এলাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে (বুধবার) শাহাদাতকে গ্রেফতার করে। এর আগে গত ২১ অক্টোবর এ ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে উপস্থিত করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ অক্টোবর আঁখিকে তার নানার বাড়ি সাটুরিয়া উপজেলার দিঘলিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন শাহাদাত। তবে সেখানে না নিয়ে আঁখিকে কৌশলে দৌলতপুরের চকমিরপুর এলাকায় নিয়ে যান শাহাদাত। দুই দিন ওই এলাকায় আঁখিকে রাখার পর ২০ অক্টোবর গভীর রাতে তাকে ধর্ষণ করে শাহাদাত। পরে প্রমাণ নষ্ট করতে আঁখিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা এবং পেট্রোল ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয় শাহাদাত।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী