গাজীপুরে পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:০৫

দুই অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার গাজীপুরে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার খোসাল সিকদারকান্দি এলাকার মৃত আলহাজ আব্দুল মজিদের ছেলে কামরুল হাসান (৩২) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকার মৃত তারা মিয়ার ছেলে মামুন (৩৬)।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার ১নং ব্লকে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ক্রয়-বিক্রয় করছে- গোপনে এ সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১ স্পেশালাইজড পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন-এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই এলাকার মোবাইল ফ্লেক্সিলোডের একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোনসহ কামরুল হাসান ও মামুনকে আটক করে। অভিযানকালে মনির হোসেন (৩৫) নামের অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে অস্ত্র ক্রয় করে সেগুলো গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের