শ্রীপুরে ছাত্রী উত্ত্যক্ত, অভিযুক্তের সাত দিনের দণ্ড

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ২০:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২০:৪৯

ইভ টিজিং গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার এ দণ্ডাদেশ দেন।

অভিযুক্ত রিমন শ্রীপুর উপজেলার সোনাকর গ্রামের নাজমুল ইসলামের ছেলে ও শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, অভিযুক্ত রিমন বেলা ১২টার দিকে কৌশলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির একটি কক্ষে ঢুকে। পাঠদান শেষে বের হওয়ার সময় ওই শ্রেণির এক ছাত্রীর চোখের চশমা খুলে দিতে বলে। এর প্রতিবাদ জানালে ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারে।

এ সময় অন্য শিক্ষার্থীরা রিমনকে আটক করে শিক্ষকদের মাধ্যমে পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

ছাত্রী জানায়, এর আগেও বেশ কয়েকবার বিভিন্নভাবে রিমন তাকে উত্ত্যক্ত করে আসছিল। লোকলজ্জার ভয়ে সে তখন কাউকে কিছু বলেনি।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম