কাশিয়ানীতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১০:৩১আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১০:৩১

গ্রেফতার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার সালথা থানার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়ানী থানায় গ্রেফতার ডাকাত সুমনের দেওয়া তথ্য ও জবানবন্দি অনুসারে মুকসুদপুর সার্কেলের সিনিয়র এএসপি হোসাইন মোহাম্মদ রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকায় অভিযান চালায়। এ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে মো. মান্দার শেখ (৩০) ওরফে মান্দার ডাকাত এবং বোয়ালমারী উপজেলার পরমের্শদী গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে মো. নাজমুল ফকির (২০) ওরফে নাজমুল ডাকাতকে গ্রেফতার করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিুজুর রহমান জানান, তাদের নামে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়, মুকসুদপুর থানায় এবং ফরিদপুর জেলার সালথা থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাই মামলা চলছে। তারা গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন থানার তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা সড়কে গাছ ফেলে এবং গ্রামের বিভিন্ন  বাড়িতে ঢুকে ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে তথ্য দিয়েছে বলে ওসি জানান।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম