নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৫৬

পাইলিং এর সময় লোহার পাইপ পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে রাকিব নামে (৫)এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দেওভোগের আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার এস আই শুভ আহমেদ।

এস আই শুভ আজমেদ জানান, নিহত শিশু রাকিব একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, দেওভোগের আদর্শনগর এলাকায় রিপন দফতরির মালিকাধীন বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। কোনও ধরনের নিরাপত্তা বেষ্টনি না দিয়ে তিনি বাড়ির নির্মাণের কাজ করছিলেন। ওই পাইলিংয়ের কাজের পাশেই খেলা করছিল রাকিব। বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে পাইলিয়ের পাইপের খুঁটির নীচের বালু সড়ে গেলে তা কাত হয়ে রাকিবের মৃত্যু হয়।

নিহতের মা আখি আক্তার বলেন,‘এটা নিছক দুর্ঘটনা নয়। এটা হত্যাকাণ্ড। কারণ বাড়ির মালিক যদি নিরাপত্তা বেস্টুনী নিয়ে নির্মাণ কাজ করতো তবে এই ঘটনা ঘটতো না।

ফতুল্লা মডেল থানার এসআই  শুভ আহমেদ জানান, ওই বাড়ির পাইলিংয়ের কাজ করার সময় পাইলিংয়ের লোহার পাইপ শিশু রাকিবের মাথায় ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম