রাজধানীতে হাসপাতাল থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ০২:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ০২:৩৫

লাশ উদ্ধার রাজধানীর রামপুরা থানা এলাকার বেটার লাইফ হাসপাতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তানিয়া তাবাসুম (২৪) নামের ওই নারী পশ্চিম রামপুরা উলন রোডের ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই মোঃফিরোজ আহম্মেদ জানান, বেশ কিছুদিন আগে ওই নারীর ডিভোর্স হয়ে যায়। এনিয়ে মানসিকভাবে কিছুটা  বিপর্যস্ত ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে শয়ন  কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিলে পরিবারের সদস্যরা তাকে বেটার লাইফ হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ৭টায়  এবং সেখানে তিনি মৃত্যুবরন করেন। খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমর্গে নিয়ে আসি।

নিহত তানিয়া তাবাসুম হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা উলন রোডের ২৮ নম্বর বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার সৈনিকপাড়া খলিলপুর গ্রামের রমজান আলীর মেয়ে।

নিহতের বাবা রমজান আলি বলেন, পারিবারিক ভাবে চার বছর আগে আবু বক্কর নামে এক যুবকের সাথে  বিয়ে হয়েছিল তানিয়ার। প্রায়ই অর্থের জন্য আমার মেয়েকে নির্যাতন করতো। এক পর্যায়ে গত জুলাই মাসে তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তবে তারপরও  আবু বক্কর আমার মেয়েকে ফোন করত। তিনি অভিযোগ করেন, গত পরশুদিনও আমার মেয়েকে ফোন দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। সেই কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

/এআইবি/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের