ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাভার প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৫

সড়ক দুর্ঘটনা ঢাকার ধামরাইয়ে বাসচাপায় নয়ন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ নবেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহী ধামরাইয়ের কেলিয়া এলাকার কার্তিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নয়ন দুপুরের দিকে কেলিয়া এলাকায় তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে নয়ন গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মিয়া বলেন, ‘ আহত অবস্থায় মোটর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবার চাইলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম