আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সাভার প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:২৭

আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আশুলিয়ায় শ্যামলী খাতুন (২৫) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন। খবর পেয়ে সোমবার (১২ নভেম্বর) দুপুরে বাড়ইপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শ্যামলী আশুলিয়ায় ভাড়া বাড়িতে তার স্বামীর সঙ্গে থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি বগুড়া জেলায়।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, শ্যামলী খাতুন স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করতেন। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। সোমবার সকালে সিরাজুল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে সকালে প্রতিবেশীরা বিছানায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে আশুলিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের