নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:২১

নরসিংদী নরসিংদীর বেলাবতে মো. দুলাল মিয়া নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামে এ ঘটনাটি ঘটে। নির্যাতিত ওই শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে তার পরিবার।

অভিযুক্ত শিক্ষক পাহাড় উজিলাব গ্রামের বাসিন্দা ও শিবপুর উপজেলার কামারটেক সবুজ পাহাড় ডিগ্রি কলেজের প্রভাষক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ।

নির্যাতিত শিশুর পরিবার জানায়, ৫/৬ মাস আগে কলেজ শিক্ষক মো. দুলাল মিয়া দিনদুপুরে তার মেয়েকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। ধর্ষণের পর এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় সে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, আমি বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার মেয়ের ওপর যে নির্যাতন করেছে তার ফাঁসি চাই।

এদিকে এ ঘটনা ফাঁস হওয়ার পর অভিযুক্ত শিক্ষক দুলাল মিয়া আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা জানতে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি প্রক্রিয়াধীন আছে। ডাক্তারি রিপোর্ট হাতে পেলেই আজকের মধ্যেই মামলা দায়ের করা হবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী