টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উইং কমান্ডার আরিফ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১৬:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৯:১২

বিধ্বস্ত বিমান টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমানবাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন।

ঘটনাস্থলে পড়ে থাকা বিমানের যন্ত্রাংশ শুক্রবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দনাথ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিধ্বস্ত বিমান

ইউএনও বলেন, ২২-২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমানবাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজি বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই উইং কমান্ডার আরিফের মৃত্যু হয়। 

নিহত উইং কমান্ডার আরিফ, ছবি: ফেসবুক থেকে নেওয়া

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন দুর্ঘটনা এবং একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের