শোলাকিয়া হামলা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৩:১৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৩:১৮

শোলাকিয়া হামলা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় জঙ্গি হামলার মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালাত। বুধবার (২৮ নভেম্বর) সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.হাবিবুল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষীর তারিখ নির্ধারণ করেন।

আসামিরা হলেন, কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার জাহিদুল হক তানিম, গাইবান্ধার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাঁপাইনবাবগঞ্জের হাজারদিঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার পান্থাপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও কুষ্টিয়ার সাদিপুর কাবলিপাড়া গ্রামের আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ।

এ মামলার মোট ২৪ জন আসামি ছিল। এরমধ্যে ১৯ জন জঙ্গি হামলা চালাতে গিয়ে অথবা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিভিন্ন সময় মারা যায়। তাই অন্যদের অব্যাহতি দিয়ে জীবিত পাঁচজনকে মামলার চার্জশিটভুক্ত আসামি করা হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছে।

জেলা পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান,সন্ত্রাস দমন আইনে আসামিদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছে। সাক্ষীর জন্য আদালত আগমী ১৫ জানুয়ারির দিন ধার্য করে দিয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরে সকাল পৌনে ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে আজিমউদ্দিন হাইস্কুল সংলগ্ন রাস্তায় মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী জঙ্গিরা। প্রায় দুই ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এসময় জঙ্গিরা পুলিশের দুই কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল হককে হত্যা করে। এ ঘটনায় আহত হন পুলিশের অন্তত ৮ সদস্য। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আহত অবস্থায় আটক করা হয় শফিউল ইসলাম ডন নামে এক জঙ্গিকে। পরে সেও মারা যায় র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে। ঘটনার সময় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের