ভণ্ডামির রাজনীতি করি না, দুই নম্বরিও না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ২৩:২৩আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৪

বক্তব্য রাখছেন শামীম ওসমান (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমি ভণ্ডামির রাজনীতি  করি না; দুই নম্বরিও করি না। তাই টাকা দিয়ে নির্বাচন করবো না। আমি কারও কাছে ভোট চাই না। যদি আমাকে যোগ্য মনে করেন। মনে করেন, আমাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, মানুষ শান্তি থাকবে, তবে নির্বাচিত করবেন।’

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার, সাইলো গেট ও রেবতি মোহন পাইলট স্কুলে পৃথক তিন নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

ভালো করে যাচাইবাছাইয়ের পর জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘টাকা দিয়ে আমি নির্বাচন করতে পারি। করলে কাল থেকে আমিও অনেকের মতো টাকা কামাবো। দেখেন কারা কারা কামাইছে, কারা ধান্দা করেছে। আমরা ধান্দা করতে আসি নাই। মানুষের জন্য কাজ করতে আসছি। ভালো মানুষগুলো চাই। আওয়ামী লীগ করলেই সবাই ভালো হবে তা নয়। আবার বিএনপি করলেই সবাই খারাপ হবে, তাও নয়। সব দলেই ভালো-মন্দ আছে। ভালো দেশ গড়তে হলে, ভালো মানুষ গড়তে হলে ভালো মানুষ দরকার। সুতরাং আমি ভালো মানুষগুলোই চাই।’

একাদশ নির্বাচনে প্রার্থী শামীম ওসমান বলেন, ‘আমি যদি সঠিক হই, তাহলে আমার পরিবারের পক্ষ হয়ে আমার জন্য আপনারা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন। আমার যদি সংসদ সদস্য হই, আমার নেত্রী শেখ হাসিনা যদি বাংলার প্রধানমন্ত্রী হন, আপনাদের প্রত্যাশার বেশি কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, এদেশ অনেক সুন্দর হোক। আমরা যা পাই নাই, আমাদের বাচ্চারা তা পাক। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। জনগণ সচেতন হলে এটা সম্ভব।’

এসময় উপস্থিত ছিলেন– সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, সাদেকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম