তরুণদের সমস্যা সমাধানে আগ্রহী মানিকগঞ্জের কনিষ্ঠতম প্রার্থী অভি

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১১:০২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:১৬

কনিষ্ট প্রর্থী অভি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসন থেকে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হচ্ছেন রফিকুল ইসলাম অভি। তার বয়স ২৫ বছর ১ মাস ১১ দিন।

অভি মানিকগঞ্জ -৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসন থেকে  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

অভি জানান, গত পাঁচ বছর ধরে তিনি বাম রাজনীতির সঙ্গে  জড়িত। তার মতে, ভোটাধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার। কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ভোটার ছিলেন। কিন্তু তার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। এ ধরনের নির্বাচন হলে সঠিক নেতৃত্ব গড়ে উঠতে পারেনি।  

তার মতে, প্রবীণদের পাশাপাশি তরুণদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে। তরুণদের উদ্যোমকে কাজে লাগাতে হবে। 

তিনি বলেন, তরুণরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। হাজার হাজার তরুণ বেকার, চাকরির কোনও নিশ্চয়তা নেই। শিক্ষা ব্যবস্থা এখন ব্যবসায় পরিণত হয়েছে। নির্বাচিত হলে তরুণদের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে তিনি জানান।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান