রূপগঞ্জে পারটেক্স টিস্যু কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১

Narayanjang

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স টিস্যু কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও ১২ জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।

নিহত শ্রমিকের নাম মঞ্জুরুল ইসলাম। সে লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন মমিনপুর এলাকার মৃত মহরউদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান জানান, সোমবার সকালে কর্নগোপ এলাকায় পারটেক্স টিস্যু কারখানায় নির্মাণাধীন একতলা ভবনের ছাদের কাজ শুরু করে শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ছাদটি ধসে চাপা পড়ে শ্রমিক মঞ্জুরুল ইসলাম নিহত হয়। এসময় আহত হয় নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলম, নাজমুল, অনন্ত চন্দ্র দাস, বাবুল চন্দ্র দাস, হরেশ চন্দ্র দাস, প্রদাংসু, বিশ্বজিৎ চন্দ দাস, তপন চন্দ্র দাস, মিঠু চন্দ্র দাস, মোস্তফা মিয়া, নুরুল ইসলামসহ ১২ জন।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত মঞ্জুরুল ইসলামের লাশ ও আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঞ্জুরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন,‘নির্মাণাধীন ভবনের ছাদ নির্মাণে ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।    

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘কি কারণে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে। কর্তপক্ষের গাফিলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান