ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলামের মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে ইউএনও মো. কাবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সরকারি ল্যাপটপ পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয় এবং টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর দেওয়া হয়।
এ ব্যাপারে লক্ষীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘এক মাস আগে ইউএনও’র মোবাইল নম্বর থেকে একটি ফোন আসে। সে সময় টাকা দাবি করা হয়েছিল। মোবাইলে টাকা চাওয়ার বিষয়টি সন্দেহ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারা এরপর আবার ফোন আসলে টাকা না দিয়ে কর্তৃপক্ষকে জানানোর জন্য বলে।’
তিনি আরও বলেন, ‘রবিবার রাতে আবারও ফোন আসে। মোবাইল রিসিভ করলে তার কথাবার্তায় আবারও সন্দেহ হয়। গাড়িতে ছিলাম বলে তাকে পরে ফোন করার কথা বলি। এরপর আর যোগাযোগ হয়নি। পরবর্তীতে শিক্ষা অফিস থেকে এক কর্মকর্তা জানান, ইউএনও’র নম্বর ক্লোন করে ফোন দেওয়া হয়েছিল।’
এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম বলেন, ‘আমার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। তবে, এখন মানুষ বেশ সচেতন। তাই কেউ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। অপারেটরের সার্ভিস সেন্টারের সঙ্গে কথা বলে নম্বরটি বন্ধ রেখেছি। আর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। তবে বের করাটা বেশ মুশকিল কারণ, যেসব নাম্বার ব্যবহার করা হয়েছে এগুলো রেজিস্ট্রেশনবিহীন।’ তারপরও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম