লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫

গাড়িবহরে হামলার প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন লতিফ সিদ্দিকী

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী  ও আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনি প্রচারণার সময় গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে আব্দুল লতিফ সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছেন ।

এ ঘটনার জন্য ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে দায়ি করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনি প্রচারণায় যাওয়ার সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আমার গাড়িবহরে হামলা করে।’

তিনি আরও বলেন,‘তারা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্দনে আমার গাড়িবহরে হামলা করেছে। এসময় আমার গাড়িসহ আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আমার কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।’

তিনি বলেন, ‘যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম