কালকিনিতে আ. লীগের নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০

কালকিনিতে আ. লীগের নির্বাচনি ক্যাম্প পুড়ে গেছে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবহান গোলাপের নির্বাচনি ক্যাম্প অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের পাশে অস্থায়ী নির্বাচনি ক্যাম্প অফিসে অজ্ঞাতরা আগুন দিলে টিনের তৈরি ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশের একটি ওষুধের দোকানও পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের হারুন মোল্লার ওই দোকানের একটিতে ছোট ফার্মেসি ছিল ও অপর খালি ঘরটি ভাড়া নিয়ে আওয়ামী লীগ প্রার্থী অস্থায়ী নির্বাচনি ক্যাম্প অফিস তৈরি করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাশেম হাওলাদার জানান, ‘রাতে এখানে কেউ ছিল না। এলাকাবাসী আগুন দেখে দৌড়ে এসে নেভানোর আগেই ঘর দুটি পুড়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সকালে কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের