মাহীকে নয়, শেখ হাসিনাকে বিজয়ী করুন: বি. চৌধুরী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:১২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

বক্তব্য রাখছেন বদরুদ্দোজা চৌধুরী (ছবি– প্রতিনিধি) বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘মাহীর ভাগ্য ভালো, মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন চৌধুরী তার দাদা। মাহীকে নয়, বিজয়ী করুন শেখ হাসিনাকে, বিজয়ী করুন নৌকাকে।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মাঠে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মহাজোটের প্রার্থী মাহী বি. চৌধুরীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বি. চৌধুরী বলেন, ‘১০ বছর আগে মানুষের গড় আয়ু ছিল ৫০-৫৫ বছর। শেখ হাসিনার আমলে মানুষের গড় আয়ু হয়েছে প্রায় ৭০ বছর। ১০ বছর আগে মাছ পাওয়া যেতো না। এখন মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে বিদেশিদের এক টাকা সাহায্যও লাগেনি। শেখ হাসিনার চেষ্টায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। উন্নয়নের ধারায় বাংলাদেশ বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।’

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন মাহী বি. চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য গিয়াসউদ্দিন আহমেদ, বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা বিকল্পধারার সভাপতি এটিএ রুহুল আমিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান