এটাকে নির্বাচন বলে না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮

কাদের সিদ্দিকী মানুষের নির্বাচনের প্রতি যতটা আস্থা ছিল, তা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এই রকম নির্বাচন বাংলাদেশে কখনোই হয়নি। সারা বাংলাদেশে যেভাবে শুনেছি, সখীপুর-বাসাইলের নির্বাচন আমি নিজে দেখলাম, এটাকে কোনও নির্বাচন বলে না।’

রবিবার (৩০ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার নিজ বাসভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘ভবিষ্যতে কোনোভাবেই মানুষের আস্থা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে জিততে পারবে না। যতদিন তারা চুরি করতে পারবে, ততদিনই তারা নির্বাচনে জিততে পারবে। মানুষের আস্থা নিয়ে নির্বাচিত হওয়ার তাদের কোনও সম্ভাবনা নেই। আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে যে তারা বিশ্বাস করেন না, জনগণের প্রতি তাদের আস্থা নেই; এটা তারা দিবালোকের মতো প্রমাণ করে দিয়েছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি