টানা চতুর্থবার এমপি হলেন ড. আবদুর রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ০৭:২৩আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০৭:৩১

ড. আবদুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী ) আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে জয়ের মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো এই আসন থেকে এমপি হলেন ড. আবদুর রাজ্জাক। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে হারিয়ে প্রথমবারে মতো এমপি হন আবদুর রাজ্জাক। বিএনপির একই প্রার্থীকে হারিয়ে ২০০৮ সালেও নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবদুর রাজ্জাক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রাজ্জাককে ঠেকাতে দুইবারের হেরে যাওয়া মাহবুব আনাম স্বপনের মনোনয়ন প্রত্যাহার করিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচনি মাঠে নামেন মধুপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র সরকার শহীদ। কিন্তু তিনবারের নির্বাচিত মেয়রকে পেছনে ফেলে এমপি নির্বাচিত হলেন ড. আবদুর রাজ্জাক। তিনবারের মেয়র ও তিনবারের এমপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা থাকলেও, অবশেষে আবদুর রাজ্জাকের ভোটের সামনে দাঁড়াতেই পারেননি সরকার শহীদ। আওয়ামী লীগ প্রার্থী ড. আবদুর রাজ্জাক নৌকা প্রতীকে ২ লাখ ৮০ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর শহীদুল ইসলাম সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৪০ ভোট।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
এপিআই সিস্টেম করদাতাদের জন্য কতটা সহায়ক? 
এপিআই সিস্টেম করদাতাদের জন্য কতটা সহায়ক? 
অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা লেনদেন করা এজেন্ট গ্রেফতার
অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা লেনদেন করা এজেন্ট গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন