বিএনপি একটি আ.লীগ বিরোধী প্ল্যাটফর্ম: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৫:২৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:০৬

নরসিংদীতে শিল্পমন্ত্রী বিএনপি কোনও রাজনৈতিক দল নয়, শুধু আওয়ামী লীগ-বিরোধী একটি প্লাটফর্ম বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ‘তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।’ শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘জাতি উন্নয়নের পক্ষে রায় দিয়ে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।’

নিজ নির্বাচনি এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) তথা শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো। নরসিংদীতে সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বেশ কিছু শিল্পকারখানা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নে কাজ করে যাবো।’

এর আগে মন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকালে তিনি নির্বাচনি এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম