বস্ত্র ও পাটমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ২১:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:১৮

গোলাম দস্তগীর গাজীকে আইভীর ফুলেল শুভেচ্ছা (ছবি– প্রতিনিধি)

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের রূপসী গ্রামের বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে গিয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে আসেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, বেলা ১১টায় গোলাম দস্তগীর গাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেলিনা হায়াৎ আইভী। পরে সেলিনা হায়াৎ আইভীকে মিষ্টিমুখ করান গোলাম দস্তগীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন– তারাবো পৌরসভার মেয়র ও গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ নেতা রানু খন্দকার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, বন্দর থানা যুবলীগ নেতা মোতালিব ও হিমেল খানসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের