সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনলেন শিলারা ইসলাম

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০২:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০২:০৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনলেন শিলারা ইসলাম ঢাকার কেরানীগঞ্জ থেকে এবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হলেন ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়িকা শিলারা ইসলাম। গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) তিনি সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র ক্রয় করেন।
শিলারা ঢাকা জেলা পরিষদের একজন নির্বাচিত মহিলা সদস্য। ইতোপূর্বে তিনি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারমান পদে দায়িত্ব পালন করেছেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পদেও তাকে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকা জেলার ৭টি থানা ও ইউনিয়নে যুব মহিলা লীগ সংগঠনটিকে শক্তিশালী করেছি। দলের জন্য নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। দলের একজন কর্মী হিসেবে আমি একাদাশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনেছি।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান