আশুলিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৩

সাভার প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:১২

হত্যা আশুলিয়ায় ওসমান গণি (৩২) নামে এক ব্যক্তিকে তার দোকানে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার চানগাঁও এলাকা থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত দোকানি ওসমান গণি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার পাইকা এলাকার আজিজ রহমানের ছেলে। তিনি আশুলিয়ার চানগাঁও এলাকায় থেকে মোবাইল রিচার্জের দোকান পরিচালনা করতেন।

আটক ব্যক্তিরা হলো সোহেল, রিপন ও রুবেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই সপ্তাহ আগে মোবাইল রিচার্জ নিয়ে স্থানীয় রুবেলের সঙ্গে ওই দোকানির কথাকাটাকাটি হয়। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১২টার দিকে রুবেল তার সহযোগীদের নিয়ে দোকানের ভেতরে ঢুকে। পরে দোকানের মূল ফটক আটকে ভেতরেই ওই দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেল নামের এক যুবককে আটক করে। পরে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে এলাকাবাসীর হাতে আটক সোহেলকে পুলিশ হেফাজতে নেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তিনজনকে গ্রেফতার ও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম