রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা

রাজবাড়ী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১০:০৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১০:০৩

আসমা সিদ্দিকা মিলি আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০১৯ সালের পুলিশ সপ্তাহে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-সেবা’ পদক পাচ্ছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি এই পদক পেতে যাচ্ছেন।
মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিঞা ও রিজিয়া খানমের সন্তান আসমা সিদ্দিকা মিলি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আসমা ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডিআর কঙ্গোতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আসমা সিদ্দিকা ২০১৮ সালের ৫ই মার্চ রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। একই বছরে পুলিশ সপ্তাহ ২০১৮ তে তিনি প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম -সেবা’ পদকে ভূষিত হন।
রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ২০১৮ সালের ৮ই জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (আসমা সিদ্দিকা মিলিকে) বিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
২০১৯ সালের পুলিশ সপ্তাহে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-সেবা’ পদক পাওয়ার বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও রাজবাড়ী জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনকল্যাণকর কাজের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করতে দৃঢ় প্রত্যয়ী হয়ে আমৃত্যু দেশের সেবা করার জন্য সবার দোয়া কামনা করছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান