ঢাকার কেরানীগঞ্জে খালপাড় চড়াইল থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মাহমুদ হাসান (২১)। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে খালপাড় চড়াইল কাকন মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহমুদ রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি বরিশালের উজিরপুর থানার শৈলক গ্রামে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. শাহ আলম জানান, ‘চড়াইলের কাকন মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মাহমুদের লাশ উদ্ধার করা হয়। মাহমু লেখাপড়ার পাশাপাশি রাজধানীর জুরাইন এলাকায় একটি সোনার দোকানে ম্যানেজারের চাকরি করতেন। তিনি ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কাকন মিয়ার বাড়িতে ভাড়া এসেছে।







