সিদ্ধিরগঞ্জে কোচিং সেন্টার সিলগালা, জরিমানা আদায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৬
image

সিদ্ধিরগঞ্জে কোচিং সেন্টার সিলগালা, জরিমানা আদায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রেডিয়্যান্স কোচিং সেন্টারটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় কোচিং সেন্টারের পরিচালক ও এক শিক্ষককে অর্থদণ্ড দেওয়া হয়। র‌্যাব ১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় অভিযান চালায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত এই সিদ্ধান্ত দেয়।
নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর এএসপি মো. নাজমুল হাসানসহ র‌্যাবের সদস্যরা।
মো. নাজমুল হাসান নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি প্রজ্ঞাপন জারির পরেও আইন অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অভিযোগে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় রেডিয়্যান্স কোচিং সেন্টারটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোচিং সেন্টারের পরিচালক মো. রিয়াজ হোসাইন ও ঐ কোচিং সেন্টারের শিক্ষক মো. ফয়সালকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের