মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আ.লীগ কর্মী নিহত

মাদারীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

মাদারীপুর মাদারীপুরের কালিকাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তার নাম শাহেবালী মাতুব্বর (৫৮)। এ সময় আহত হন অন্তত ছয়জন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। আবেদ আলী ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এজাজুর রহমান আকনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহেবালী মাতুব্বরের বিরোধ চলছিল। কয়েক মাস আগে এজাজুর রহমান আকনের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করা হয়। এরই জের ধরে এজাজুরের লোকজন কালিকাপুর বাজারে শাহেবালী মাতুব্বরকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এতে সাতজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শাহেবালী মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান