কক্সবাজারে ইয়াবা ও বান্ধবীসহ পুলিশ কর্মকর্তা আটক

কক্সবাজার প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ২১:০১আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৪

গ্রেফতার

কক্সবাজারে বান্ধবী নিয়ে বেড়াতে এসে ইয়াবাসহ নিজামুল হক (৩৮) নামে পুলিশের এএসআইকে আটক করা হয়েছে। এসময় তার বান্ধবীকেও আটক করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়। 

কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক নিজামুল হক চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পরিদর্শক। তবে কিছুদিন আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'

এসপি মাসুদ আরও বলেন, ‘টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামানো হয়। পরে মোটরসাইকেলে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীরে তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। এসময় নিজামুল হকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারে আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটন শাখায় কর্মরত।’

এসপি বলেন, ‘ঘটনাটি জানার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে। নিজামুল হককে কিছুদিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছে। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার বেড়াতে এসে সে ইয়াবাসহ আটক হয়েছে।

এসপি আরও জানান, আটক নিজামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম