সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল খাদে, মা ও মেয়ে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ২৩:২৭আপডেট : ২১ মার্চ ২০১৯, ২৩:৩০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই মোটর সাইকেলের চালক। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন– সানজিদা বেগম ও তার পাঁচ বছরের শিশু জান্নাত। আহত ব্যক্তির নাম হলো জসিম উদ্দন, যিনি নিহত সানজিদার স্বামী। তারা দড়িকান্দি এলাকার বাসিন্দা।

সোনারগাঁওয়ের কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, বিকালে জসিম উদ্দন মোটরসাইকেলে করে স্ত্রী সানজিদা ও মেয়ে জান্নাতকে নিয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বেড়াতে যান। সন্ধ্যার পর মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ৮টার দিকে মল্লিকেরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে জসিমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন সানজিদা বেগম ও তার কন্যা জান্নাত। আহত হন মোটরসাইকেলের চালক জসিমউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান