স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১৬:৫৭আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৬:৫৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম রুপা রানী দাস (১৯)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সজিব দাসকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৪ মার্চ) উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া পূর্ব ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় পাঁচ বছর আগে কুমিল্লা জেলার জগতপুর এলাকার গোবিন্দ দাসের মেয়ে রূপা রানী দাসের সঙ্গে উপজেলার কলাগাছিয়া পূর্ব ঋষিপাড়া এলাকার রং কমল দাসের ছেলে সাজিব দাসের বিয়ে হয়। গত এক বছর ধরে সাজিবের সঙ্গে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনা জানাজানি হলে সজিবের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে স্ত্রীর ওপর শারীরিকভাবে নির্যাতন চালাতো সজিব। গত শনিবার (২৩ মার্চ) রাতে এ নিয়ে রূপাকে বেদম মারধর করে সজিব। রবিবার ভোরে রূপা রানীর শিশু কন্যার চিৎকারে স্থানীয়রা এসে রূপার লাশ দেখতে পায়। এসময় স্বামী সাজিব পালিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশ সোপর্দ করে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত কমিটির প্রধান রামপ্রসাদ দাস জানান, সাজিব দাসকে তারা আটক করলে সে পরকীয়া ও হত্যার কথা স্বীকার করে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ঘটনায় নিহত রূপা রানী দাসের বাবা গোবিন্দ দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম