মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ‘রেশন’ শব্দটি না ব্যবহারের প্রস্তাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১০:৪৫আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১০:৫৯

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি বরাদ্দ করা খাদ্য সামগ্রীকে রেশন না বলে সম্মানজনক কোনও শব্দ ব্যবহারের প্রস্তাব করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের কাছে এ প্রস্তাব রাখেন।

তিনি জানান, মুক্তিযোদ্ধারা দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাই তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রীকে রেশন বললে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়। তাদের সম্মান রক্ষার্থে রেশন শব্দটি পরিবর্তন করে নতুন কোনও শ্রুতিমধুর সম্মানজনক শব্দ ব্যবহারের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে তিনি প্রস্তাব পাঠাবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘গত ১০ বছরে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের আশাতীত উন্নতি হয়েছে। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের ধারণার বাইরে ছিল। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মুক্তিযোদ্ধারের যেভাবে সহযোগিতা করছেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, ‘বাঙালি জাতির মতো এত ত্যাগ পৃথিবীর কোনও জাতিকে করতে হয়নি। স্বাধীনতার পটভূমি ২৬ মার্চের অনেক অনেক আগে তৈরি হয়েছিল। তবে যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা আজও সক্রিয়। জঙ্গিবাদকে উসকে দেওয়া হয়েছে, তরুণদের হাতে মাদক তুলে দিচ্ছে তারা। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে জাতির জনতের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবো।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম