ব্যবসায়ী হত্যাকাণ্ডের ১০ মাস পর রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৪:৩৫আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৬:২৬

নিহত ব্যবসায়ীর স্ত্রী শিউলি ও তার প্রেমিক

ঢাকার কেরানীঞ্জে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ১০ মাস পর মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩১ মার্চ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, শিউলী আক্তার ওরফে বিউটি আক্তার (২৫) ও মো. সাব্বির হোসেন (২৫)।

সংবাদ সম্মেলনে ওসি মোহাম্মদ শাহ জামান জানান, গত ৪ জুন গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন তার স্ত্রী শিউলী আক্তারকে পরকীয়া প্রেমিক মো. সাব্বির হোসেনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় সাদ্দম হোসেন সাব্বির হোসেনকে মারতে যায়। তখন শিউলী আক্তার ও সাব্বির হোসেন তাকে শ্বাসরোধে হত্যা করে। কিন্তু স্ত্রী শিউলী আক্তার কৌশলে এই হত্যাকাণ্ডটিকে স্বাভাবিক মৃত্যু বলে এলাকায় প্রচার করে। ঘটনার পরের দিন সাদ্দাম হোসেনের সৎভাই মো. লিটন মিয়া (৫০) থানায় একটি অপমৃত্যুর মামলা করলে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গত ২৪ মার্চ ময়নাতদন্ত রিপোর্টে সাদ্দাম হোসেনকে হত্যার প্রমাণ পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। গত শুক্রবার রাতে শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে নিহত সাদ্দামের স্ত্রী শিউলী ও তার প্রেমিক সাব্বিরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। নিহত সাদ্দাম হোসেনের রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাছের আড়ত ছিলেন। সে দুই সন্তানের জনক। তার বাবার নাম মো. সুলতান মিয়া। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ষোলাপাড়া গ্রামে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’