টাঙ্গাইলে ভোটকেন্দ্রে ইউপি সদস্যের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৬:৩২আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৬:৪৮

মৃত ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজা টাঙ্গাইলের সখীপুরে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আজহারুল ইসলাম রাজা (৪২) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার যুগীরকোঠা পূর্বপাড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আজহারুল ইসলাম উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নৌকার এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পার্থ সারথী গোস্বামী বলেন, ‘ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই ওই ইউপি সদস্য কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘কেন্দ্রে স্ট্রোক করার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মরদেহ এনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম