ফতুল্লার ‘মেরি এন্ডারসন’ থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ৬৮ জন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১৮:১৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৮:১৪

মেরি এন্ডারসন থেকে মদ ও বিয়ার উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ৬৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেখান থেকে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার টাকাসহ ১ হাজার ৯শ’ বিশ ক্যান বিয়ার ও ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ভাসমান রেস্তোরাঁ মেরি অ্যান্ডারসন বারে তল্লাশি করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ সংক্রান্ত বিষয়ে সেখানকার কর্মচারিরা এবং মাদক সেবনকারীরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপস্থিত ৬৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জের ফতুল্লা ও পাগলাসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, রেস্তারাঁর মালিক সঞ্জয় রায় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির ছত্রছায়ার দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মেরি এন্ডারসনে এনে বিক্রি করে আসছে। এর মাধ্যমে উঠতি বয়সের তরুণরা ধ্বংসের দিকে যাচ্ছে।

রোস্তোরাঁ মালিকসঞ্জয় রায়সহ আটক ব্যক্তিদের এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের