বাদীর স্বাক্ষর জাল করে আদালতে অভিযোগপত্র দাখিলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৯, ১০:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১১:০৪

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপির ছেলে হত্যা মামলার বাদীর স্বাক্ষর জাল করে আদালতে অভিযোগপত্র দাখিলের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাশেমকে  দায়ী করে পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেছেন বাদী মাসুমা সুলতানা মুক্তা। জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামে বাড়ির পাশে একটি মুদি দোকানে সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩২) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন মুক্তা বাদী হয়ে ১ আগস্ট রাতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মুক্তা বলেন, তার ভাইকে গুলি করে হত্যার ঘটনায় তিনি ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

মুক্তাকে না জানিয়ে ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে মামলার ৪নং অভিযুক্ত মঞ্জুর (৪২) ও সাইদুল ইসলাম মোসলেহ উদ্দিন মাস্টারের (৫৮) নাম বাদ দেওয়া হয়। আইনজীবীর মাধ্যমে মুক্তা জানতে পারেন এজাহারভুক্ত দুই আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। মামলার তদন্তের ফলাফল বাদীকে অবহিতকরণ সংক্রান্ত ফর্মে তার স্বাক্ষর জাল করে অভিযোগপত্রের সঙ্গে দাখিল করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাশেম জানান, আদালতে দাখিল করা অভিযোগপত্রের সঙ্গে অবহিতকরণ ফরমে যে স্বাক্ষর তা বাদীর নিজেরই। তাছাড়া অভিযোগপত্র থেকে ওই দুই আসামির নাম বাদ দেওয়ায় বাদী তার স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করছেন। অথচ হত্যার ঘটনায় ওই দুই আসামি সম্পৃক্ত না থাকায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদীর স্বাক্ষরিত ফরমটি আগের তদন্ত কর্মকর্তার রেখে যাওয়া মামলার ডকেটে ছিল। তাছাড়া বাদীকে একাধিকবার থানায় আসতে বললেও তিনি না আসায় তাকে অবহিত না করেই আদালতে অভিযোগপত্র দাখিল করতে হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম