কালিহাতীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর হাসপাতালে

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৭:৩১আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৭:৪০

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ভুল চিকিৎসায় সাবেক পৌর কমিশনার রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেন তার স্বজনেরা।

রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) ও উপজেলা সদরের ঘুনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দুর মৃত্যুর অভিযোগে নিহতের স্বজনেরা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করেন এবং প্রায় দেড় ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখেন। এ ছাড়া, তারা রুমি আলম নামের এক ডাক্তারকে লাঞ্ছিত করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় নেতাদের আশ্বাসে স্বজনেরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

রোগীর স্বজনদের অভিযোগ, সকাল ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে রহিজ উদ্দিন চাঁন্দুকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দু মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী ফরহাদুল হক বলেন, ‘সকাল ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে রোগী আসেন। এসময় তাকে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। তাকে ওয়ার্ডে নেওয়া হলে কর্তব্যরত নার্স রোগীটিকে ওষুধ দেন। চিকিৎসা চলাকালে রোগীটি মৃত্যুবরণ করেন। আমরা কোনও ভুল চিকিৎসা ও অবহেলা করিনি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের